ডেটা ব্যবহারকারীরা
আমাদের তথ্য-ব্যবহারকারী
বিশ্বের বিভিন্ন দেশের বহু পরিবার, ব্যক্তি, শ্রম ইউনিয়ন, নিয়োগকর্তা, এনজিও এবং প্রতিষ্ঠান (ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ থেকে শুরু করে বৃহৎ বহুজাতিক কোম্পানি পর্যন্ত) আমাদের তথ্যের ওপর ব্যাপকভাবে নির্ভর করে। আমাদের তথ্যকে বাস্তবে কার্যকর ও অর্থবহ করে তুলতে আমরা বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে কাজ করছি
পরিবার ও ব্যক্তি
বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করছেন। শ্রমিক, চাকরিজীবী, স্বনিযুক্ত এবং চাকরি খুঁজছেন — এমন নানা শ্রেণির মানুষ আমাদের তথ্যের ওপর ভরসা করেন। তারা শ্রম অধিকার সম্পর্কে জানতে, স্ট্যান্ডার্ড কাজের মানদণ্ড বুঝতে এবং নিজের সেক্টরের অন্যদের সঙ্গে মজুরি তুলনা করতে এই তথ্য ব্যবহার করেন। অনেকেই বেতন–সংক্রান্ত আলোচনায় সহায়তা পেতে বা উন্নত অধিকার আদায়ের পক্ষে যুক্তি উপস্থাপনের জন্যও এই তথ্য ব্যবহার করেন।
শ্রম ইউনিয়ন ও শ্রমিক প্রতিনিধিরা
শ্রম ইউনিয়ন বা শ্রমিক প্রতিনিধিরা জীবনযাত্রার ব্যয়ের স্তর এবং শ্রমিকদের অগ্রাধিকার বিশ্লেষণে আমাদের সঙ্গে অংশীদারিত্বে কাজ করে থাকে। প্রমাণভিত্তিক সামাজিক সংলাপ, আলোচনা ও যৌথ চুক্তি জোরদার করতে আমরা একসঙ্গে কাজ করি। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)–সহ উদীয়মান বিষয়গুলোর ধারা (clause) উদাহরণসহ আমাদের যৌথ দরকষাকষি চুক্তি (CBA) ডেটাবেস, জীবননির্বাহ মজুরি (Living Wage)–এর হিসাব এবং শ্রমিক অগ্রাধিকার জরিপ (Worker Priority Polls) শ্রম ইউনিয়নগুলো ব্যবহার করে।
সরকার
স্বচ্ছতা বৃদ্ধি এবং প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ শক্তিশালী করতে আমরা বিভিন্ন সরকারের সঙ্গে অংশীদারিত্বে কাজ করি। আমাদের জীবননির্বাহ মজুরি (Living Wage)–এর হিসাব, শ্রম অধিকার সূচক (Labour Rights Index), ন্যূনতম মজুরি (Minimum Wage) সংক্রান্ত তথ্য এবং Decent Work Checks–এর মাধ্যমে সংগৃহীত উপাত্ত পর্যবেক্ষণ ও আইনগত সংস্কারের ক্ষেত্রে প্রায়ই ব্যবহৃত হয়।
গবেষকগণ
WageIndicator-এর সূচনালগ্ন থেকেই তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের ক্ষেত্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠান আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করে আসছে। এছাড়া, আমরা যৌথ চুক্তি (Collective Agreements), ন্যূনতম মজুরি, মজুরি, বেতন, দক্ষতা ও পেশা, জীবনযাত্রার ব্যয় এবং জীবননির্বাহ মজুরির ওপর একাডেমিক ও নীতি নির্ধারণী গবেষণার জন্য একসাথে কাজ করি।
কোম্পানী
অনেক জাতীয় ও আন্তর্জাতিক কোম্পানি ন্যূনতম মজুরি অনুসরণ নিশ্চিত করতে এবং তাদের নিজস্ব কর্মী, কার্যক্রম ও জটিল সরবরাহ শৃঙ্খলের জন্য জীবননির্বাহ মজুরি (Living Wage) নীতি প্রণয়নে আমাদের তথ্য ব্যবহার করে। নিয়োগকর্তা পর্যায়ে আমরা Decent Work Checks–এর তথ্য শেয়ার করে সামাজিক সংলাপ প্রক্রিয়াকে আরও শক্তিশালী করি — যা শ্রমিকের দৃষ্টিকোণ থেকে একটি কমপ্লায়েন্স যাচাই। এর মাধ্যমে কোথায় ঝুঁকি বেশি কেন্দ্রীভূত, কর্মক্ষেত্রে কোন জায়গায় অগ্রাধিকার দিয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এবং দায়িত্বশীল ব্যবসায়িক চর্চার অংশ হিসেবে কীভাবে অংশীজনদের সঙ্গে অর্থবহভাবে সম্পৃক্ত হওয়া যায় — তা নির্ধারণে সহায়তা পাওয়া যায়।
আমরা কাদের সঙ্গে অংশীদারিত্বে কাজ করি দেখুন
শ্রমবাজারের স্বচ্ছতা বৃদ্ধি এবং মজুরি সংক্রান্ত তথ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে আমাদের সাথে যে সকল অংশীদাররা কাজ করছেন, তাদের সম্পর্কে আরও জানুন।