
Todd Phillips
টড ডানকান অ্যাসলে পালমারস্টোন নর্থ এলাকায় জন্মগ্রহণকারী নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার। নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। ২০১০-এর দশকের সূচনালগ্ন থেকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করছেন। ২০১২ সালে শ্রীলঙ্কার মাটিতে নিউজিল্যান্ডের পক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। তবে, ২০১৫ সালের পূর্ব-পর্যন্ত আর কোন আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণের সুযোগ লাভ করতে পারেননি তিনি। নিউজিল্যান্ডের পক্ষে সকল স্তরের ক্রিকেটেই তার অংশগ্রহণ রয়েছে। কিন্তু, নিয়মিতভাবে আঘাতপ্রাপ্তিজনিত সমস্যা ও অন্যান্য স্পিনারের সাথে তাকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবার ফলে কোন স্তরের ক্রিকেটেই তিনি নিয়মিত খেলার সুযোগ পাননি। জানুয়ারি, ২০২০ সালে সীমিত ওভারের ক্রিকেটে মনোসংযোগ ঘটানোর লক্ষ্যে প্রথম-শ্রেণীর ক্রিকেট থেকে নিজের অবসর গ্রহণের কথা ঘোষণা করেন তিনি।