
Calvin Harris
ব্রীটিশ গায়িকা এবং সঙ্গীত রচয়িতা এলি গোল্ডিং গেইস্ট ফিচার ও তিনটি স্টুডিও অ্যালবামের জন্য গান রেকর্ড করেছেন। ২০০৯ সালের জুলাইয়ে পলিডোর রেকর্ডসের সাথে চুক্তি স্বাক্ষরের পর, গোল্ডিং তার অভিষেক স্টুডিও অ্যালবাম লাইটস নিয়ে কাজ করেন, যেটি ২০১০ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল। অ্যালবামটি থেকে মুক্তি পাওয়া প্রথম একক আন্ডার দ্য শিটস, যেটি গোল্ডিং ও স্টারস্মিথ যৌথভাবে রচনা করেন। অ্যালবাটির প্রাথমিক রেকর্ড প্রযোজক হিসেবে স্টারস্মিথ এটির আরও চারটি গানের সহযোগী রচয়িতা ছিলেন। এছাড়াও গোল্ডিং জনি ল্যাটিমারের সাথে একক স্টেরি আইড ও দ্য রাইটার যৌথভাবে রচনা করেন এবং গোল্ডিং ইউর বিগেস্ট মিসটেক-এর জন্য ফ্রেশার টি. স্মিথকে লেখার কৃতিত্ব দেন৷ ২০১০ সালের নভেম্বরে তিনি লাইটসকে ব্রাইট লাইটস নামে পুনরায় মুক্তি দেন, যাতে বেশকিছু নতুন গান অন্তর্ভুক্ত করা হয়েছিল। তিনি লাইটস'"-এ রিচার্ট স্ট্যানার্ড এবং অ্যাশ হোয়ের সাথে কোলাবোরেট করেন এবং এল্টন জনের ইউর সং গানের কভার সংস্করণ রেকর্ড করেন। এইসময়, গোল্ডিং টিনি টেম্পাহর অভিষেক অ্যালবাম ডিস্ক-ওভেরির জন্য ওয়ান্ডারম্যান গানে অতিথি শিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছিলেন।