
Barbra Streisand
বারবারা জোন স্ট্রাইস্যান্ড একজন আমেরিকান গায়িকা, গীতিকার,অভিনেত্রী এবং চলচ্চিত্র নির্মাতা। তারঁ কর্মজীবন ৬টি খণ্ডে বিভক্ত। বিনোদনের অনেক ক্ষেত্রে তাকে আইকন মনে করা হয়, তিনি দুইবার একাডেমী পুরস্কার, দশবার গ্রামি পুরস্কার সঙ্গে গ্র্যামি আজীবন সম্মাননা পুরস্কার এবং গ্র্যামি কিংবদন্তি পুরস্কার লাভ করেন। পাঁচবার এ্যামি পুরস্কার সঙ্গে একটি ডেটাইম এ্যামি, একটি বিশেষ টনি পুরস্কার,একটি আমেরিকান চলচ্চিত্র সংস্থা পুরস্কার,একটি কেনেডি সেন্টার সম্মাননা, ৪টি পিয়েবডি পুরস্কার,, প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, এবং নয়টি গোল্ডেন গ্লোব পুরস্কার পান। তিনি হচ্ছেন খুবই অল্প পরিমাণ ব্যক্তিদের একজন যারা একাধারে সেই সকল ব্যক্তিদের তালিকা যারা জিতেছেন একাডেমী,এ্যামি,গ্র্যামি, অস্কার এবং টনি পুরস্কার তিনি হচ্ছেন সেই ২ জন শিল্পীর একজন যারা পিয়েবডি পুরস্কার অর্জন করেন।